Islamic Background
SHEF Logo
সংস্থা সম্পর্কে

সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন

‘সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ, আত্মশুদ্ধি ও মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মহানবী হযরত মুহাম্মাদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, ইসলামী তামাদ্দুনের প্রসার, সমাজ সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, ত্রাণ বিতরণ, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং আধুনিক প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে হিদায়াতের পথে আহবান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত।

লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য ও উদ্দেশ্য

মহানবী সা. এর জীবনাদর্শের আলোকে শিক্ষা, দাওয়াহ, আত্মশুদ্ধি ও সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি কল্যাণসমাজ প্রতিষ্ঠা করাই ‘সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন-শেফ’ এর লক্ষ্য ও উদ্দেশ্য।