সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন
‘সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ, আত্মশুদ্ধি ও মানবকল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মহানবী হযরত মুহাম্মাদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, ইসলামী তামাদ্দুনের প্রসার, সমাজ সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, ত্রাণ বিতরণ, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং আধুনিক প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে হিদায়াতের পথে আহবান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত।
মূল কার্যক্রম
‘সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন-শেফ’ প্রধানত চারটি সেক্টরে কাজ করে।
অর্জনসমূহ
সবীলুল হুদা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার
'সবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন-শেফ' তার যাবতীয় কল্যাণমূলক কাজের প্রাণকেন্দ্র হিসেবে একটি সুবিশাল 'মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার' গড়ে তুলতে চায়।
উক্ত কমপ্লেক্স ও সেন্টার গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।

