আমাদের কার্যক্রমের ভিডিওসমূহ
আমাদের মানবিক ও সামাজিক কার্যক্রমের বিশেষ মুহূর্তগুলো দেখুন।

ইনসানিয়াত দস্তরখানের মানবিক খাবার বিতরণ কার্যক্রম
ইনসানিয়াত দস্তরখান উদ্যোগের মাধ্যমে ছিন্নমূল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিয়মিত খাবার বিতরণ করা হয়েছে। মানবতার সেবায় পরিচালিত এই কার্যক্রম সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে দাঁড়ানোর একটি আন্তরিক প্রচেষ্টা।

মানবতার স্পর্শে খাবার বিতরণ কর্মসূচি
ইনসানিয়াত দস্তরখান প্রকল্পের আওতায় মিরপুর-৬ এলাকার বস্তিবাসী ও ছিন্নমূল শিশুদের মাঝে নিয়মিত খাবার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও ভালোবাসা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ১১ এপ্রিল ২০২৬, শনিবার — মিরপুর-৬, ঢাকা।

ইনসানিয়াত দস্তরখানের উদ্যোগে ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ
সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন - Sabilul Huda Education Foundation ও পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ এর মানবিক প্রকল্প ‘ইনসানিয়াত দস্তরখান’-এর উদ্যোগে মিরপুর-৬ ঝিলপাড় বস্তির মক্তবের দুস্থ, অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মানবিক এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোর আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২৮ মার্চ ২০২৬, শনিবার — মিরপুর-৬, ঢাকা।

ভাষাণটেক ধামালকোটে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ | তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা
ভাষাণটেক ৩ নং ধামালকোট এলাকায় অবস্থিত তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় গত শনিবার (০৯/০৫/২০২৬) অসহায় ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের দান, সাদাকা ও যাকাতের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়েছে। আপনিও চাইলে আপনার দান, সাদাকা ও যাকাতের অংশ দিয়ে এই মহৎ কাজে শরীক হতে পারেন। আসুন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে একসাথে কাজ করি।

ছিন্নমূল মক্তব শিশুদের মাঝে কুরআন শরীফ বিতরণ | মানবিক ও দীনি উদ্যোগ
আলহামদুলিল্লাহ, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মক্তব শিশুদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। এই ছোট্ট দীনি উদ্যোগের মাধ্যমে শিশুদের কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইসলামের আলো তাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেক শিশু রয়েছে যারা আর্থিক সংকটের কারণে নিজস্ব কুরআন শরীফ সংগ্রহ করতে পারে না। আপনাদের দান, সাদাকা ও সহযোগিতার মাধ্যমেই এই কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আপনিও চাইলে এই মহৎ কাজে শরীক হতে পারেন। একটি কুরআন উপহার হতে পারে একটি শিশুর দ্বীনি শিক্ষার নতুন সূচনা। 🤲 আসুন, কুরআনের আলো পৌঁছে দিই প্রতিটি শিশুর হাতে

ভাষানটেক ধামালকোট বস্তির মক্তব শিশুদের মাঝে খাবার বিতরণ | মানবিক সহায়তার এক সুন্দর উদ্যোগ
আলহামদুলিল্লাহ, ভাষানটেক ধামালকোট হাজী সোবহান রোড টেকের মাথায় অবস্থিত বস্তির মক্তবের শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এই মানবিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটানোর একটি ছোট্ট প্রচেষ্টা করা হয়েছে। আপনাদের দান, সাদাকা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমেই এই ধরনের সেবামূলক উদ্যোগ পরিচালনা করা সম্ভব হচ্ছে। আমরা বিশ্বাস করি, সামান্য সহযোগিতাও একটি শিশুর মুখে হাসি এনে দিতে পারে। আপনিও চাইলে এই মহৎ কাজে শরীক হতে পারেন। আসুন, মানবতার সেবায় একসাথে এগিয়ে আসি।

ইনসানিয়াত দস্তরখান | মিরপুর কমার্স কলেজ সংলগ্ন বস্তির মক্তবে খাবার বিতরণ কর্মসূচি
আলহামদুলিল্লাহ, “ইনসানিয়াত দস্তরখান” এর উদ্যোগে মিরপুর কমার্স কলেজ সংলগ্ন বস্তির মক্তবের শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। এই মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস অব্যাহত রয়েছে। আপনাদের দান, সাদাকা ও সহযোগিতার মাধ্যমেই এই ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। আসুন, আমরা সবাই মানবতার সেবায় এগিয়ে আসি এবং ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতে ভূমিকা রাখি।
