Islamic Background
হোমে ফিরে যান
বিশেষ আয়োজন

ইমামুল হিন্দ শাহ ওয়ালীউল্লাহ দেহলভী রহ. কনফারেন্স

ইসলামী চিন্তা, তাজদীদ ও উম্মাহর পুনর্জাগরণে তাঁর অবদান বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

ইমামুল হিন্দ শাহ ওয়ালীউল্লাহ দেহলভী রহ. কনফারেন্স

বিস্তারিত

উপমহাদেশের ইতিহাসে এমন কিছু মহান মনীষী আছেন, যারা কেবল তাদের যুগকেই প্রভাবিত করেননি; বরং শতাব্দীর পর শতাব্দী ধরে উম্মাহর চিন্তা ও চেতনায় নবজাগরণের প্রধান সূত্রধর হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তাঁদের অন্যতম হলেন ইমামুল হিন্দ শাহ ওয়ালীউল্লাহ দেহলভী রহ.।

তাঁর জীবন ও কর্ম ছিল কুরআন-সুন্নাহর মৌলিক শিক্ষা পুনর্জাগরণ, ইসলামী চিন্তার পুনর্গঠন, বিভক্ত উম্মাহকে ঐক্যের পথে আহ্বান এবং দ্বীনি চিন্তার নবায়ন (তাজদীদ)-এর এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই মহান মনীষীকে কেন্দ্র করে মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রহ. সম্পাদিত প্রসিদ্ধ উর্দু ম্যাগাজিন মাসিক ‘আল-ফুরকান’-এর ‘শাহ ওয়ালীউল্লাহ রহ. সংখ্যা’-এর বাংলা অনুবাদ প্রকাশ উপলক্ষে আয়োজিত হচ্ছে বিশেষ আন্তর্জাতিক কনফারেন্স ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

এতে ইসলামী চিন্তা, তাজদীদ ও উম্মাহর পুনর্জাগরণে শাহ ওয়ালীউল্লাহ দেহলভী রহ.-এর অবদান, তাঁর গভীর চিন্তাধারা, দাওয়াহি প্রজ্ঞা ও সংস্কারমূলক কর্মধারা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপন করা হবে।

বর্তমান সময়ের বিভ্রান্তি, মতপার্থক্য ও আদর্শিক সংকটের প্রেক্ষাপটে এই আলোচনা আমাদের জন্য হতে পারে একটি শক্তিশালী ইন্টেলেকচুয়াল ফ্রেমওয়ার্ক এবং উম্মাহর ঐক্য ও পুনর্জাগরণের দিকনির্দেশনা।

উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রহ.-এর সাহেবজাদা এবং মাসিক আল-ফুরকান-এর সম্পাদক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী (হাফিঃ)।

এছাড়াও দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, গবেষক, শিক্ষাবিদ ও দাওয়াহ কর্মীগণ এতে অংশগ্রহণ করবেন।

আপনি যদি উম্মাহর ঐক্য, ইসলামী চিন্তার পুনর্জাগরণ এবং শাহ ওয়ালীউল্লাহ দেহলভী রহ.-এর চিন্তাধারা ও দিকনির্দেশনা জানতে আগ্রহী হন, তবে এই কনফারেন্স আপনার জন্য এক অনন্য সুযোগ।